সারাদিনের ব্যস্ততার পর রাতের নিস্তব্ধতায় জীবানুনাশক স্প্রে করছে রানাঘাট পৌরসভা - The News Lion

সারাদিনের ব্যস্ততার পর রাতের নিস্তব্ধতায় জীবানুনাশক স্প্রে করছে রানাঘাট পৌরসভা

 


দি নিউজ লায়ন;  রানাঘাট পৌরসভার উদ্যোগে রানাঘাটের বিভিন্ন জনবহুল এলাকাগুলি স্যানিটাইজড করা হলো সোমবার মাঝ রাতে। সারাদিনের ব্যস্ততার পর যে স্থানগুলিতে বেশি জনসমাগম ঘটে সেই সব স্থানে রানাঘাট ফায়ার ব্রিগেড এর সহযোগিতায় দূষণমুক্ত করতে নামে রানাঘাট পৌরসভার একটি বিশেষ টিম। 


এদিন রানাঘাট রবীন্দ্র সরণী,সুভাষ এভিনিউ এবং জি এন পি সির রাস্তাগুলি সংক্রমণ মুক্ত  করার কাজ সম্পন্ন হয়।আগামীদিনে রানাঘাট শহরকে করোনা মুক্ত রাখতে রানাঘাট পুরসভার স্যানিটাইজড কর্মসূচি জারি থাকবে বলে জানান রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.